ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

নলকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
প্রতিকী পিক ছবির ক্যাপশন: প্রতিকী পিক
বিশেষ প্রতিনিধি: 
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বাসযাত্রী। ৮ আগস্ট (শুক্রবার) দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের একটি বাস। রাতের দিকে বাসটি নলকা ওভারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার মুখে বাসটির সঙ্গে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের পর বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুইজন মারা যান। আহত হন বাসের আরও অন্তত ১০ যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ বলেন, রাতে ট্রাকটি ওভারপাসে ওঠার সময় বাসটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।